করোনা পরিস্থিতিতে লকডাউনে বাড়িতে বন্দি অবস্থাতে অনেকেই ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত। এই সময় যারা জিমে যেতে পারছেন না, তারা কারিনা কাপুরের ট্রেনারের পোস্ট করা একটি ভিডিও দেখে বাড়িতেই শরীরচর্চা করতে পারেন।
কারিনা কাপুর যে ফিট থাকার বিষয়ে ভীষণ সচেতন, তা নতুন করে না বললেও চলবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কারিনার ট্রেনার রূপল সিধরপুরা ফারিয়া একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে কারিনাকে বাড়িতেই শরীরচর্চা করতে দেখা গিয়েছে।
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, এটা আগের ভিডিয়ও। কারিনা তার শরীরচর্চার শুরুতে বিভিন্নরকমভাবে সূর্য নমস্কার অভ্যাস করতেন। ভিডিওটি কারিনাও তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
