বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২০, ০৫:২৮ এএম

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডের ২০ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শাহাদাত (২২) ও শেরপুর সদর উপজেলার ইয়াসিন (২১)।

বাড্ডা থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে নির্মাণাধীন ওই ভবনটিতে পানি জমে গিয়েছিল। এ সময় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের কাজ করতে গিয়ে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত