‘শর্তসাপেক্ষে’ সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত

আপডেট : ১৪ মে ২০২০, ০১:৫২ পিএম

করোনাভাইরাসজনিত কভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে দেশে চলমান সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ ছুটির মেয়াদ আবার বাড়ানো হতে পারে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। এবার আসল আনুষ্ঠানিক ঘোষণা। নতুন করে বাড়ানো ছুটি বাড়ানোর নির্দেশনায় রয়েছে ১৫টি শর্ত।

তাতে ঈদের ছুটিও এই সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ২১ মে শবে কদর, ২২, ২৩, ২৯ ও ৩০ মের সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফিতরের সরকারি ছুটিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছুটির সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। তা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তা সতর্কভাবে বাস্তবায়ন করবে।

নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা এবং ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আগের মতই বহাল রয়েছে।

সর্বশেষ সাধারণ ছুটি ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল, যা শেষ হচ্ছে ১৬ মে শনিবার। করোনাভাইরাসের প্রকোপে পড়ার পর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে দেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত