স্থলপথে ভারত থেকে আসাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত বাতিল

আপডেট : ১৪ মে ২০২০, ১১:৫১ পিএম

ভারত থেকে স্থলপথে ফিরে আসা বাংলাদেশিদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিল করা হয়েছে। তবে কারো শরীরে করোনা উপসর্গ থাকলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ফেরত আসা ৬৫ বাংলাদেশির সবাইকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনা উপসর্গমুক্ত হওয়ায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া গতকাল ১৩ মে ভারত থেকে ফিরে আসা ২৭০ যাত্রীকেও নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

ব্যবসা, চিকিৎসা, লেখাপড়া ও ভ্রমণসহ বিভিন্ন কারণে ভারতে গিয়ে করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন। গত ৩৮ দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরেছেন নারী, পুরুষ, শিশুসহ ৩ হাজার ৮৫৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত