আজীবন বাসা থেকে কাজ করবেন টুইটার কর্মীরা!

আপডেট : ১৫ মে ২০২০, ০৮:২০ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে হোম অফিস সার্ভিস চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে টুইটার কর্মীরা যেন একটু বেশিই পেতে যাচ্ছেন করোনার ‘কল্যাণে’। বিবিসি জানায়, টুইটার কর্মীদের জন্য সুসংবাদ, আর কখনো তাদের কর্মস্থলে না-ও যেতে হতে পারে।

টুইটারের প্রধান অফিস বলছে, কোম্পানিটির পাঁচ হাজার কর্মী মার্চ মাস থেকেই বাড়ি থেকে কাজ করছেন। বাড়ি থেকে কাজের ব্যবস্থাপনা ও পরিকল্পনা এত দারুণভাবে কাজে দিয়েছে যে টুইটার এখন খুব প্রয়োজন না হলে কাউকেই অফিসে আসতে বলবে না। দিল্লি, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে।

করোনায় বিশ্বে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৯ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। করোনার ব্যাপক বিস্তার ঘটেছে রাশিয়ায়। যুক্তরাজ্য ও স্পেনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি। তবে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু এখনো যুক্তরাষ্ট্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত