সংক্ষেপে উত্তর
ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর দিতে হবে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন : কোরবানি কাকে বলে?
উত্তর : আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কোরবানি বলে।
প্রশ্ন : ওয়াজিব মানে কী?
উত্তর : ওয়াজিব মানে অবশ্যকরণীয়।
প্রশ্ন : আকিকা কাকে বলে?
উত্তর : সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কোরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে।
প্রশ্ন : সবচেয়ে বড় ইবাদত কোনটি?
উত্তর : সবচেয়ে বড় ইবাদত হলো সালাত।
প্রশ্ন : সালাতের ওয়াজিব কয়টি?
উত্তর : সালাতের ওয়াজিব ১৩টি।
প্রশ্ন : মসজিদে জামাতে সালাত আদায় করলে কয় গুণ বেশি সওয়াব হয়?
উত্তর : মসজিদে জামাতে সালাত আদায় করলে সাতাশ গুণ বেশি সওয়াব হয়।
প্রশ্ন : নাজাত মানে কী?
উত্তর : নাজাত মানে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি।
প্রশ্ন : জাকাতের অর্থ কী?
উত্তর : জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি।
প্রশ্ন : জাকাতের মাসারিফ কয়টি?
উত্তর : জাকাতের মাসারিফ হলো আটটি।
প্রশ্ন : হজ শব্দের অর্থ কী?
উত্তর : হজ শব্দের অর্থ ইচ্ছা করা।
প্রশ্ন : সালাত কী?
উত্তর : আহকাম, আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহতায়ালার ইবাদত করাকে সালাত বলে।
প্রশ্ন : কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহতায়ালা তাকে কয়টি পুরস্কার দেবেন?
উত্তর : কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহতায়ালা তাকে পাঁচটি পুরস্কার দেবেন।
প্রশ্ন : মসজিদ কী?
উত্তর : যে স্থানে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে, সেই স্থানটিকে মসজিদ বলা হয়।
প্রশ্ন : জাকাতের নেসাব বলতে কী বোঝো?
উত্তর : সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা এর সমপরিমাণ মূল্যের অন্য সম্পদকে জাকাতের নেসাব বলা হয়। নেসাব পরিমাণ সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়।
প্রশ্ন : সাহু সিজদাহ কী?
উত্তর : ভুল সংশোধনের জন্য যে সিজদা করা হয়, তাকেই সাহু সিজদাহ বলে।
প্রশ্ন : ‘সালাত জান্নাতের চাবি’উক্তিটি কে করেছেন?
উত্তর : ‘সালাত জান্নাতের চাবি’উক্তিটি করেছেন মহানবী (সা.)।
প্রশ্ন : হজের প্রধান কাজ কী?
উত্তর : হজের প্রধান কাজ ইহরাম বাঁধা, কাবাঘর তাওয়াফ করা, সাফা-মারওয়ার মধ্যে সাই করা, আরাফাতে অবস্থান করা, মুজদালিফায় রাত যাপন ও মিনায় কোরবানি করা।
প্রশ্ন : কোরবানির অন্যতম উদ্দেশ্য কী?
উত্তর : কোরবানির অন্যতম উদ্দেশ্য হলো মানুষের অন্তরের পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা।
