সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট

মুক্তিযোদ্ধা কনস্টেবলসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২০, ০৬:২৩ এএম

সর্দি, কাশি,জ্বর ও শ্বাসকষ্টে দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে এক পুলিশ সদস্য মারা যান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মুক্তিযোদ্ধা ও এক তরুণীর মৃত্যু হয়েছে। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী গত ৩৬ দিনে সর্দি, কাশি, জ¦র ও শ্বাসকষ্টে এ নিয়ে চট্টগ্রাম : শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নগর ট্রাফিক পুলিশের কনস্টেবল নঈমুল হক (৩৮) মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, নঈমুল শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নঈমুলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ বলেন, ‘হাতে ব্যথা থাকায় নঈমুল ২১ দিনের ছুটিতে গিয়েছিলেন। তার অ্যাজমাজনিত সমস্যা ছিল। বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে তিনি দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে আসেন। সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মুক্তিযোদ্ধা ও এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে মারা যান। তিনি বৃহস্পতিবার সকালে হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হন। শরীরে উপসর্গ থাকায় তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ভোলার চরফ্যাশনের বাসিন্দা তাসলিমা (২০) গত ৯ মে সকালে উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। গত বৃহস্পতিবার রাত ১১টায় দিকে তারও মৃত্যু হয়। মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত