বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আতিকুল হাসান নামে এক তরুণকে আটক করেছে র্যাব-২। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৩২ অ্যান্টেনার চারটি সিম বক্স, জিপিআরএস, দেড় হাজার সিমকার্ড, ইউপিএস ও রাউটার উদ্ধার করা হয়।
র্যাব-২-এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, গোপন খবরের ভিত্তিতে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত একটি চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চালায় র্যাব। অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে আতিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। তবে পালানোর আগেই তাকে আটক করা হয়।
