শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের পরীক্ষা সোমবার থেকে শুরু হতে যাচ্ছে।
রবিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।
তিনি বলেন, ল্যাবটি কয়েকদিন আগে চালু হওয়ার কথা থাকলেও, মেশিনারিজ স্থাপন ও টেকনিক্যাল কারণে তা সম্ভব হয়নি। আমাদের পিসিআর মেশিনটি বসানোর কাজ রোববার শেষ হয়েছে। আশা করা যাচ্ছে সোমবার থেকে প্রতিদিন ৯৪ নমুুুুুুুুুুুুুুুুুুুুনা পরীক্ষা করা যাবে।
তবে পরবর্তীতে চাপ বাড়লে এই ল্যাবে দিনে দুই শ পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।
