মঙ্গলবার ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন

আপডেট : ১৮ মে ২০২০, ০৫:৫৩ পিএম

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মঙ্গলবার গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করবে বলে জানা গেছে।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক সোমবার এ তথ্য জানান।

২০ ফেব্রুয়ারি আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা পরিশোধ করে ২৩ ফেব্রুয়ারি।
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই টাকা জমা দেওয়ার জন্য তাদের হাতে ৩০ মে পর্যন্ত সময় রয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে মঙ্গলবার এ অর্থ পরিশোধ করবে।’

টাকা গ্রহণের জন্য একটি অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

তবে গ্রামীণফোন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত