ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপপুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. ওয়ালিদ হোসেন।
গতকাল সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে মো. ওয়ালিদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি এর আগে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন।
একই আদেশে ডিএমপিতে যোগদান করা উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
