লন্ডভন্ড স্বাস্থ্য ব্যবস্থা, প্রয়োজন স্বাস্থ্য কাউন্সিল : রব

আপডেট : ১৯ মে ২০২০, ০২:১০ এএম

বর্তমানে দেশের স্বাস্থ্যব্যবস্থা লণ্ডভণ্ড বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। অবিলম্বে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠনের দাবি জানিয়ে তিনি বলেছেন, করোনা মহামারীতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র ফুটে উঠেছে। করোনা প্রাদুর্ভাব চূড়ান্ত রূপ নেওয়ার আগেই তা চরম অব্যবস্থাপনায় লন্ডভন্ড হয়ে পড়েছে। চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুলিশ, সাংবাদিকসহ জনগণ বেশুমার সংখ্যায় করোনায় আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, সম্প্রতি একজন ডাক্তার মেয়ের বাবা এবং সরকারে কর্মরত যুগ্ম সচিব প্রায় ডজনখানেক হাসপাতাল ঘুরে ভর্তি হতে ব্যর্থ হয়ে শেষমেশ কুর্মিটোলা হাসপাতালে করুণভাবে মৃত্যুবরণ করেন। এরকম অসংখ্য ঘটনা দেশবাসীকে প্রত্যক্ষ করতে হচ্ছে। সাধারণ মানুষের করুণ কাহিনীর তো অন্তই নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত