শপফ্রন্ট লিমিটেড
পদ ও যোগ্যতা : ডেলিভারি এজেন্ট ১০০ জন। ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে পণ্য সংগ্রহ ও গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল বা বাইসাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে। মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার কার্ড থাকতে হবে। এ কাজে পূর্বে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল ঢাকা শহরের বিভিন্ন এলাকা। কাজের ধরন পার্টটাইম এবং পূর্ণকালীন। মাসিক বেতন ৭৫০০ নির্ধারিত। এছাড়াও বাইসাইকেলে পার্সেল প্রতি ডেলিভারি কমিশন ২০ টাকা, মোটরসাইকেলে ৩০ টাকা। মোটরসাইকেল চালকদের জ্বালানি বিল, ইন্সুরেন্স কাভারেজ, পারফরমেন্স বোনাসসহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, যে কোনো ইউটিলিটি বিলের কপি, চারিত্রিক সনদ ও পরীক্ষা পাসের সনদ এবং নমিনি বা গ্যারান্টারের এনআইডি বা জন্মনিবন্ধনের কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি জমা দেওয়া যাবে বিডিজবস-এর (www.bdjobs.com) এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও সব কাগজপত্রের হার্ড কপিসহ আবেদন পাঠানো যাবে ১৩২৭, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা এই ঠিকানায়। দুই মাধ্যমেই আবেদন পাঠানোর শেষ তারিখ ৩ জুন, ২০২০ পর্যন্ত। ঠিকানা : শপফ্রন্ট লিমিটেড, ১৩২৭, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা।
সূত্র : বিডিজবসডটকম
আই স্মার্ট গ্রুপ
পদ ও যোগ্যতা : অপটিক্যাল ফাইবার কেবল টেকনিশিয়ান ৪ জন। ন্যূনতম অষ্টম বা সমমানের পাস। বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। নারী বা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল খুলনা সদর। বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরমেন্স বোনাসসহ অন্যান্য সুবিধা। বিডিজবসের মাধ্যমে (www.bdjobs.com) অনলাইনে আবেদন পাঠানো যাবে ৫ জুন ২০২০ পর্যন্ত। যোগাযোগ : আই স্মার্ট গ্রুপ, ট্রিবিউন টাওয়ার (৭ম তলা), ২/বি, কেডিএ এভিনিউ, শিববাড়ী, খুলনা। ওয়েব : www.ismart.net.bd
সূত্র : বিডিজবসডটকম
অ্যান্ড আইটি
পদ ও যোগ্যতা : ফ্রন্ট এন্ড ডেভেলপার ৩ জন। ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) পাস। ফ্রন্ড এন্ড ডেভেলপার বিষয়ে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল খুলনা সদর। মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়াও টি/এ, মোবাইল বিল, মেডিকেল ভাতাসহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে। বিডিজবস-এর (www.bdjobs.com)মাধ্যমে অনলাইনে ছবিসহ সিভি পাঠানো যাবে ১ জুন ২০২০ পর্যন্ত। যোগাযোগ : অ্যান্ড আইটি, আহসান আহমেদ রোড, ৩২ ছোট মির্জাপুর রোড, পিস প্যালেস (২য় তলা), খুলনা। ওয়েবসাইট :www.andit.co/
সূত্র : বিডিজবসডটকম
