করোনার প্রাদুর্ভাবে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার আওতায় বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সার্কুলারের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকার ঋণ, বিনিয়োগ সুবিধা গ্রহণ বা প্রদানের ক্ষেত্রে নির্দেশনাগুলো জারি করা হয়। এ আর্থিক সহায়তা প্যাকেজের তারল্য সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এর আওতায় গতকাল বাংলাদেশ ব্যাংকে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) মো. মাসুদ বিশ্বাস চুক্তি স্বাক্ষর করেন।
×
