হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মো. সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সোমবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
রিজভীর দাবি, সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সাব্বিরকে নিয়ে যাওয়ায় পরিবারসহ এলাকাবাসী উদ্বিগ্ন ও আতঙ্কিত।
সাব্বির আহমেদকে জনসমক্ষে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মুখপাত্র।
