যেসব অ্যাপে আম্পানের সবর্শেষ আপডেট দেখতে পাবেন

আপডেট : ১৯ মে ২০২০, ০৮:০১ পিএম

করোনার মহামারীর মধ্যে ধেয়ে আসছে আম্পান ঘূর্ণিঝড়। ইতিমধ্যে সুপার সাইক্লোনে রূপ নিয়েছে এটি। ১৯৯৯ সালের পর বঙ্গোপসাগরে সৃষ্ট এটিই প্রথম সুপার সাইক্লোন। এর আগে ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’ও সুপার ঘূর্ণিঝড় ছিল না।

সর্বশেষ ১৯৯৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোনটি ভারতের ওডিশা রাজ্যের পারাদ্বীপে আঘাত হেনেছিল। খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে মঙ্গলবার শেষরাত হতে ২০ মে বুধবার বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

জি নিউজ জানায়, স্মার্টফোন বা পিসিতে সহজেই দেখা সম্ভব আম্পানের অবস্থান ও পূর্বাভাস। ওয়েবসাইটগুলো ঘুরে জেনে নিতে পারবেন আম্পানের শেষ আপডেট। আসুন ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনে নিই।  দেখে নেওয়া যাক কোন্ ওয়েবসাইটের মাধ্যমে জানা সম্ভব আমফানের অবস্থান। 

* Windy: এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজের লোকেশনে এলেই দেখতে পাবেন তাত্ক্ষণিক ঘূর্ণির অবস্থান। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের সম্ভাব্য হাওয়ার গতিপথেরও ধারনা পাবেন এই ওয়েবসাইটে। গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ফোনের জন্য উইন্ডি অ্যাপটি ডাউনলোড করতেও পারেন। অ্যাপটির রেটিংও বেশ ভাল।

* Accuweather: এই ওয়েবসাইটটি আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশ জনপ্রিয়। এতেও পাবেন ঘূর্ণিঝড়ের অবস্থান। রঙের মাধ্যমে ঘূর্ণিঝড়ে বায়ুর গতিবেগ, চলন পথ ইত্যাদি জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। অ্যাপ স্টোর থেকে স্মার্টফোনে ইনস্টলও করতে পারবেন অ্যাপটি।

* Earth.Nullschool: এর আগে ফনির সময়ে হোয়্যাটস্যাপে ও ফেসবুকে বেশ জনপ্রিয় হয়েছিল এই ওয়েবসাইটটি। সহজ গ্রাফিক্সের মাধ্যমে বিশ্বজুড়ে বায়ুর গতিপথ, ঘূর্ণির অবস্থান ইত্যাদি দেখা সম্ভব এই ওয়েবসাইটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত