ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিট সংলগ্ন মসজিদের সামনে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার দুপুর ২টায় বেসিনে হাত ধোয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ছাত্রদল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বেসিন স্থাপনের পুরো কার্যক্রমটি তদারকি করেন। করোনাভাইরাস প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা শহরে প্রায় ৩০০ বেসিন স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নীলক্ষেত সিটি কর্পোরেশন মার্কেটে এবং তিন নেতার মাজার মসজিদ প্রাঙ্গণে বেসিন স্থাপন করে।
