ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় এলাকার প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রাত কাটাচ্ছেন বলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে অধিকাংশ উপকূলীয় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিআরইবি-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মইনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও লক্ষ্মীপুরের প্রায় ৩০ লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক বিদ্যুতবিহীন অবস্থায় আছেন।
তিনি জানান, বিদ্যুৎ সংযোগ পুনঃ স্থাপনের কাজ চালু থাকলেও, সাতক্ষীরা ও খুলনায় প্রচণ্ড ঝড়ের কারণে সমস্যা। এ ছাড়া, বরিশাল শহরসহ বিভাগের প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুতবিহীন অবস্থায় আছে।
