করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক হলো রিয়াল, বায়ার্ন, ইন্টার

আপডেট : ২১ মে ২০২০, ০২:০১ এএম

করোনার থাবায় ইউরোপের দুই দেশ স্পেন ও ইতালি রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মারণঘাতী ভাইরাসে ভেঙে পড়ছে দুই দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় এই দুই দেশে চিকিৎসা সেবা বাড়াতে তহবিল সংগ্রহে এগিয়ে এল ইউরোপের তিনটি জায়ান্ট ফুটবল ক্লাব।

স্পেনের রিয়াল মাদ্রিদ, জার্মানির বায়ার্ন মিউনিখ এবং ইতালির ইন্টার মিলান- এই তিন ক্লাব উদ্যোগ নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘ইউরোপিয়ান সলিডারিটি কাপ’।

রাউন্ড রবিন ফরম্যাটে হবে এই আসর। মিলানে ইন্টার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। মাদ্রিদে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে ইন্টার মিলান। আর মিউনিখে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন।

এই ম্যাচগুলো থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে স্পেন এবং ইতালির চিকিৎসা ব্যবস্থার সাহায্যে। টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে রিয়াল, বায়ার্ন এবং ইন্টার মিলানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউরোপের মানুষকে সংহতি আর ভ্রাতৃত্বের বার্তা দেওয়াই এই টুর্নামেন্টের উদ্দেশ্য।’

২০২১ সালে হতে পারে এই টুর্নামেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত