পীর মাওলানা কুতুব উদ্দিন মারা গেছেন

আপডেট : ২১ মে ২০২০, ০৬:৫৫ এএম

চট্টগ্রামের বায়তুশ শরফ দরবারের পীর মাওলানা কুতুব উদ্দিন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুর ২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন কুতুব উদ্দিন। জ¦র, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার রাতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে আনোয়ার খান হাসপাতালে ভর্তির পর বুধবার তার মৃত্যু হয়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত