ঈদ উৎসবের চেয়ে জরুরি জীবন রক্ষা করা : নাসিম

আপডেট : ২১ মে ২০২০, ০৬:৫৬ এএম

করোনাভাইরাসের মতো মহামারী সামনে রেখে কোনো উৎসব পালন হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, প্রাণঘাতী এ ভাইরাসের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে ঈদ উৎসব বর্জন করতে হবে। ঈদ উৎসবের চেয়ে জরুরি জীবন রক্ষা করা। জীবন রক্ষা করতে হলে ঈদ মার্কেট হাটবাজার ও বাইরে ঘোরাফেরা বন্ধ করতে হবে।

গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিজস্ব অর্থায়নে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

নাসিম আরও বলেন, ঢাকা এবং বড় বড় শহরে ঈদ মার্কেটের নামে একশ্রেণির অর্বাচীন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। কর্মস্থল ছেড়ে বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু করেছে। এ প্রতিযোগিতায় করোনাভাইরাসকে সামাজিক পর্যায়ে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত