ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট : ২১ মে ২০২০, ০৬:৫৭ এএম

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতন মওকুফসহ চার দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দিতে গেলে ছাত্রদলকে বাধা দিয়েছে পুুলিশ। গতকাল  বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দিতে যায়।

ফজলুর রহমান খোকন বলেন, সচিবালয়ের গেট পর্যন্ত যাওয়ামাত্রই পুলিশ তাদের বাধা দেয়। স্মারকলিপি হস্তান্তরের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ তা আমলে নেয়নি। 

এ সময় উপস্থিত ছিল সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন।

প্রতিনিধি দলে থাকা ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, পুলিশ বলেছে শিক্ষা মন্ত্রণালয় বন্ধ, এখন কেউ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত