চাকরি

আপডেট : ২১ মে ২০২০, ০৭:৪৫ এএম

 মিনিস্টার হাইটেক পার্ক লি.

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ-কিউসি (টয়লেট্রিস অ্যান্ড হাইজিন প্রোডাক্ট) ১০ জন। রসায়নে ন্যূনতম সড়বাতক পাস। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ২০ থেকে ২৮ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই সিভি দিতে পারবেন। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল গাজীপুর। বেতন কোম্পানির পলিসি অনুযায়ী। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লাঞ্চসহ অন্যান্য সুবিধা রয়েছে। কোম্পানির এই([email protected]) ইমেইল ঠিকানায় সিভি পাঠানো যাবে ৩ জুন ২০২০ পর্যন্ত। সিভি জমা দেওয়া যাবে বিডিজবসের(www.bdjobs.com)মাইবিডিজবসে। এছাড়াও জাগোজবসেও (www.jagojobs.com)সিভি দেওয়ার সুযোগ রয়েছে। প্রার্থীর পূর্ণ সিভিসহ কভার লেটার, দুইকপি পাসপোর্ট সাইজের ছবির হার্ডকপি পাঠানো যাবে- ডেপুটি ডিরেক্টর-এইচআর, মিনিস্টার হাইটেক পার্ক লি. অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লি., মিনিস্টার হেডকোয়ার্টার, বাড়ি নম্বর ৪৭, রোড ৩৫/এ, গুলশান-২, ঢাকা এই ঠিকানায়।

ওয়েবসাইট :www.ministerbd.com

সূত্র : জাগোজবসডটকম

ইউতাহ গ্রুপ

পদ ও যোগ্যতা : ম্যানেজমেন্ট ট্রেইনি (এওপি) ২ জন। ব্যাচেলর অব সায়েন্স ইন ওয়েট প্রসেসিং। এইউএসটি, বুয়েটেক্স, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি, শান্তা মারিয়াম ইউনিভাসির্টি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পাস করাদের অগ্রাধিকার। অভিজ্ঞতার দরকার নেই বিধায় ফ্রেসাররা সিভি দিতে পারবেন। বয়স ২৩ থেকে ২৭ বছরের মধ্যে। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা সিভি দিতে পারবেন। কর্মস্থল গাজীপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতনভাতা ও অন্যান্য সুবিধা কোম্পানির বেতন কাঠামো অনুসারে। জাগোজবসের (www.jagojobs.com)মাধ্যমে অনলাইনে সিভি জমা দেওয়া যাবে ৬ জুন ২০২০ পর্যন্ত। যোগাযোগ : ইউতাহ গ্রুপ, ১১৭, গুলশান এভিনিউ, ঢাকা।

সূত্র : জাগোজবসডটকম

ফেয়ার ইলেকট্রনিক্স লি.

পদ ও যোগ্যতা : ইঞ্জিনিয়ার ১০ জন। ব্যাচেলব অব ইঞ্জিরিয়ারিং ইন ইইই, মেকানিক্যাল অথবা আইপিই। ফ্রেসাররা আবেদন করতে পারবেন। বয়স ২৩ থেকে ২৬ এর মধ্যে। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সিভি দিতে পারবেন। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল নরসিংদী এবং শিবপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়াও পারফরম্যান্স বোনাস, ইন্সুরেন্স, লাঞ্চ সুবিধাসহ অন্যান্য সুযোগ রয়েছে। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ২ জন। ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন আইপিই, ইইই অথবা মেকানিক্যাল। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল নরসিংদী এবং শিবপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষ। এছ্ড়াাও পারফরম্যান্স বোনাস, ইন্সুরেন্স, লাঞ্চসহ অন্যান্য সুবিধা রয়েছে। ফেয়ার ইলেকট্রনিক্সের([email protected])ই ইমেইলে সিভি জমা দেওয়া যাবে ২৫ মে ২০২০ পর্যন্ত। এছাড়াও জাগোজবসডটকম- এর (www.jagojobs.com মাধ্যমেও সিভি দেওয়ার সুযোগ রয়েছে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : ফেয়ার ইলেকট্রনিক্স লি., খাজা প্যালেস, বাড়ি নম্বর ৭৬/বি (ফ্লোর ২ এবং ৩) রোড ১১, বনানী, ঢাকা।

ওয়েবসাইট :www.estore.fdi.com.bd

সূত্র : জাগোজবসডটকম

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত