করোনায় পুলিশ সদস্যের মৃত্যু বেড়ে ১১

আপডেট : ২১ মে ২০২০, ০৮:২৫ পিএম

করোনাভাইরাসে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ মহামারিতে ১১ পুলিশ সদস্যের মৃতু হয়। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ডিএমপির নায়েক মো. আল মামুনুর রশিদ।  

এআইজি (মিডিয়া) সোহেল রানা রাতে এক ভিডিও বার্তায় জানান, বৃহস্পতিবার দুপুরে পুলিশের নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ পর্যন্ত ১১ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন সুস্থ্য হওয়া পুলিশ সদস্যের সংখ্যা ৫০০'র বেশি।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনারোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য। করোনায় মৃত্যুবরণকারী এ পুলিশ সদস্য হলেন নায়েক আল মামুনুর রশিদ (৪৩)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত