করোনায় হোয়াইট হাউজের সাবেক কর্মীর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:৫৩ এএম

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মারা গেলেন হোয়াইট হাউজে দীর্ঘ পাঁচ দশক দায়িত্ব পালন করা ৯১ বছর বয়সী সাবেক পরিচারক উইলসন রুজভেল্ট জেরমান। আরও বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা কোয়ারেন্টাইনে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউজের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ নিয়েছিলেন তিনি। পরে কাজ করেছেন দারোয়ান হিসেবেও। একপর্যায়ে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জেরমানকে পরিচারক পদে পদোন্নতি দেন। এর কয়েক দশক পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত