মুন্সীগঞ্জে করোনায় বিচারকসহ আক্রান্ত ৪২

আপডেট : ২৩ মে ২০২০, ০৮:৫৩ এএম

মুন্সীগঞ্জে গতকাল শুক্রবার এক দিনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩২ জনে। বিকেল ৫টার দিকে সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ১৩২ জনের নমুনা থেকে নতুন করে ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান। নতুন শনাক্তের মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ২৭ জন রয়েছেন। এছাড়া সিরাজদীখান উপজেলায় ১, লৌহজংয়ে ৫, গজারিয়ায় ৮ ও টঙ্গীবাড়ি উপজেলায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত