জুম ভিডিওতে আড্ডা দিতে দিতে হত্যা, লাইভ দেখল তারা!

আপডেট : ২৩ মে ২০২০, ০৫:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে জুম ভিডিও কলে ২০ জন অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলার সময় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। 

বিবিসি জানায়, ঘটনার পর জানালা দিয়ে পালিয়ে যায় ছেলে। যদিও পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, ৭২ বছর বয়সী ডুয়াইট পাওয়ার্স নামের ওই বৃদ্ধের ওপর হামলা চালায় তার ৩২ বছর বয়সী ছেলে টমাস স্কালি-পাওয়ার্স।

সেসময় স্কালির সঙ্গে জুম ভিডিও কলে ছিল ২০জন। সেখানে অংশ নেওয়া এক ব্যক্তি পুলিশকে বিষয়টি জানানোর এক ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে স্কালিকে। 

তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বাবার সঙ্গে ছেলের সম্পর্কের অবনতি হওয়ার কারণেই এই পরিণতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত