ইয়াসির জানালেন, আমি নিরাপদ আছি

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:১১ পিএম

পাকিস্তানের করাচিতে শুক্রবারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশটির লেগ স্পিনার ইয়াসির শাহ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশ্ব ক্রিকেটে তৈরি হয় উদ্বেগ। তবে ৩৪ বছর বয়সী তারকা এ নিয়ে নিজেই মুখ খুলেছেন। বলেছেন, নিজ ঘরে নিরাপদেই আছেন তিনি।

নানা গুঞ্জন আর উদ্বেগের মাঝে টুইট বার্তায় ইয়াসির জানান, ‘সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা, আমি নিজের ঘরে নিরাপদেই আছি। উড়োজাহাজ দুর্ঘটনায় যাদেরকে হারিয়েছি, তাদের জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাত উল ফেরদৌস দান করুন।’

শুক্রবার লাহোর থেকে ছেড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস- পিআইএ’র একটি বিমান করাচি বিমানবন্দরে অবতরণ করার সময় অল্প দূরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত