ক্লাসিকোর আগে প্রত্যাশিত জয় ডর্টমুন্ডের

আপডেট : ২৪ মে ২০২০, ১২:১৪ এএম

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের ওপর চাপ বাড়াল বরুশিয়া ডর্টমুন্ড। কষ্টার্জিত হলেও ভলফসবার্গের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দলটি।

শনিবার বুন্দেসলিগায় প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে ডর্টমুন্ড।

এই জয়ে বায়ার্নের সঙ্গে পয়েন্টের ব্যবধানে ১-এ নামিয়ে এনেছে ডর্টমুন্ড। তবে একই দিন নিজেদের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারালেই ফের ব্যবধান ৪-এ নিতে পারবে বায়ার্ন।

মঙ্গলবারই ‘ডার ক্লাসিকো’তে মুখোমুখি হবে বায়ার্ন ও ডর্টমুন্ড। যে ম্যাচেই লেখা হয়ে যেতে পারে লিগ শিরোপার রূপরেখা। আপাতত ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট শীর্ষে থাকা বায়ার্নের। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড।

ডর্টমুন্ড এদিন দুই অর্ধে দুই গোল আদায় করে। ম্যাচের ৩২ মিনিটে রাফায়েল গেরেইরো ও ৭৮ মিনিটে আশরাফ হাকিমি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত