সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

আপডেট : ২৪ মে ২০২০, ০১:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতার সরাসরি সম্প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, করোনা মহামারীর কারণে ভাষণে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের নির্দেশনা এবং জনগণকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি।

বাংলাদেশের আকাশে শনিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল শনিবার সন্ধ্যায় এক বৈঠকে এ ঘোষণা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত