পর্ন ভিডিওতে লাইক, টুইটার ছাড়লেন ওয়াকার

আপডেট : ৩০ মে ২০২০, ০১:৫৯ এএম

হ্যাকারদের যন্ত্রণায় আর পারলেন না ওয়াকার ইউনিস। শেষমেষ ঘোষণা দিয়ে বিদায় নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে।

পাকিস্তানের সাবেক অধিনায়করে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শুধু তাই নয় হ্যাকাররা লাইক করেছে পর্ন ভিডিয়ো ক্লিপে। এমন এক বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন পাকিস্তান দলের বর্তমান বোলিং কোচ।

এ অবস্থায় ওয়াকার শুক্রবার সকালে একটি ভিডিও পোস্ট করেন টুইটারে। ওয়াকার বলেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এবং নিম্নরুচির ভিডিয়ে লাইক করেছে আমার অ্যাকাউন্ট থেকে। এটা খুবই লজ্জা, আফশোসের ব্যাপার। আমার পরিবারের কাছে এটা খুব অস্বস্তিরও ব্যাপার।’

তার সঙ্গে আগেও এমনটা ঘটেছে বলে জানান ওয়াকার, ‘আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। ভেবে দেখলাম যে করেছে সে তো আর থামবে না। আগেও এমন ঘটনা ঘটেছিল। তাই আমি নিজেকেই সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। আমার পরিবারও তাই চায়।’

পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট এবং ২৬২ একদিনের ম্যাচে ৪১৬ উইকেট নেওয়া ওয়াকারের এই পোস্ট সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। গোটা ঘটনায় অবাক হয়েছেন অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত