জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট

তরুণ-তরুণী বৃদ্ধসহ ৫ জনের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:২২ এএম

সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন স্থানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন তরুণ ও তরুণী মারা যান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয় নুরুল ইসলাম নামে এক বৃদ্ধের। নওগাঁর ধামইরহাটে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জ¦র ও কাশি নিয়ে মারা যান এক যুবক। এছাড়া ফেনীর সোনাগাজীতে চট্টগ্রাম থেকে ফেরার আট দিন পর জ¦র ও কাশি নিয়ে আরেক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশ রূপান্তরে প্রকাশিত খবর অনুযায়ী সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে এ নিয়ে ২০৭ জন মারা গেছেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল জলিল (২৩) ও রানী (২২) নামে দুজন মারা গেছেন। জলিল বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের আর রানী সদর উপজেলার কচুবাড়ি গ্রামের বাসিন্দা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, গতকাল শুক্রবার সকালে রানী আর জলিল বৃহস্পতিবার বিকেলে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। দুজনই জ¦র ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, গত বুধবার বিকেলে জ¦র-শ্বাসকষ্ট নিয়ে উপজেলার কাঞ্চন এলাকার ওই বৃদ্ধ ভর্তি হন। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়।

নওগাঁ : নওগাঁর ধামইরহাটের রপনারায়ণপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জ¦র ও কাশি নিয়ে আইনুল হক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। আইনুল রংপুরের পীরগঞ্জ থানার খেতাবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিক আইনুল ১০-১২ দিন পূর্বে নায়ারণগঞ্জ থেকে শ^শুরবাড়ি আসেন। করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৬ মে তার নমুনা সংগ্রহ করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, আইনুলের সংস্পর্শে আসা ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোনাগাজী (ফেনী) : চট্টগ্রাম থেকে ফেরার আট দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় দাউদুল ইসলাম সবুজ (২৮) নামে এক যুবক মারা গেছেন। উপজেলার পাইকপাড়া গ্রামের ওই যুবকের জ¦র-কাশি ছিল। সবুজ চট্টগ্রামের একটি কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, বিশেষ ব্যবস্থায় ওই যুবকের দাফন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত