দাউদকান্দি পৌর মেয়রসহ ছয়জন করোনা পজিটিভ

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:৩১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে তার ব্যক্তিগত সহকারী রাসেল আহম্মেদ ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি কুমিল্লায় তার বাসভবনের একটি কক্ষে  সুস্থ আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন বলে ব্যক্তিগত সহকারী জানান।  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিনুল আলম সুমন জানান, ‘আজ শুক্রবার (২৯ মে) দাউদকান্দিতে নতুন করে ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।  দাউদকান্দি পৌরসভার মেয়র ও দুজন কাউন্সিলরসহ আক্রান্ত সবাই পৌরসভার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত