জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার বাসসকে বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আজ রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।’
শুক্রবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘শান্তি রক্ষায় নারীআমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’
