মহেশপুরে ঘরের ভেতর মা ছেলের লাশ

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:৪২ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘরের ভেতর এক নারী ও তার ৬ বছরের ছেলের লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকশপোতা গ্রামের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, শুক্রবার রাতে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন। তারা হলো মামুন মিয়ার স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ছেলে রাব্বী হাসান রিফাত। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান বলেন, ‘গত রাতে শিশুপুত্র রিফাতকে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন মামুন মিয়া। রাত ৩টার দিকে গোয়ালঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে তিনি দেখেন বিছানায় নেই রাব্বী। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভেতরে দেখতে পান স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মহত্যা করেছে।’

তিনি আরও বলেন, রিফা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত