চট্টগ্রামে পাহাড় কাটায় ২৮ লাখ টাকা জরিমানা

আপডেট : ০২ জুন ২০২০, ০৬:৫৬ এএম

চট্টগ্রাম মহানগরীতে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা অর্থদ- দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ দন্ড দেন। চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে নগরীর জামাল খান এলাকার এসএস খালেদ রোডের গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড়টি পরিদর্শনে যায় পরিবেশ অধিদপ্তরের টিম। এ সময় পাহাড়টির ২৮ হাজার ঘনফুট জায়গা কেটে সেখানে বহুতল ভবন নির্মাণের প্রমাণ পাওয়া যায়। পরে ঘটনায় জড়িত সনজিৎ দত্ত ও ডা. দারদাউস শাহ নামে ওই দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা : মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকার দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে আরেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত