ভারতে ফিরেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৮৮ শ্রমিক

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:০২ এএম

কয়েক দফা আন্দোলন শেষে অবশেষে ভারতে ফিরেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৮৮ শ্রমিক। গত ২২ মে ৮৯, ২৬ মে ১৭৯ ও গত ১ জুন ৩২০ জন ভারতীয় শ্রমিক দেশটিতে ফিরেছেন। বাড়ি ফেরার অপক্ষোয় রয়েছেন আরও ১ হাজার ২৫৭ জন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত থাকা ভারতীয় শ্রমিকরা বাড়ি ফেরার দাবিতে কাজ বন্ধ করে গত ৪ মে ও ১৭ মে দুই দফায় আন্দোলন করে। বিদ্যুৎকেন্দ্রের সীমানা প্রাচীর ও মূল গেট থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তাদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী তিন দফায় এ পর্যন্ত ৫৮৮ জন ভারতীয় শ্রমিক বাড়িতে গেছেন। বাকিদের পর্যায়ক্রমে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত বিশেষ বিমান পাঠাতে বিলম্ব হওয়াতে দেশটির শ্রমিকদের পাঠাতে কিছুটা দেরি হচ্ছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, এ পর্যন্ত মোট ৫৮৮ জনকে ভারতে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে সবাই না গেলেও যারা যেতে ইচ্ছুক তাদের পর্যায়ক্রমে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত