রাজধানীর খিলগাঁওয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতের দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে তিন মাসের কারাদন্ড ও দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রেজা ফুড প্রোডাক্টস লিমিটেড নামে ওই কারখানায় অভিযান চালিয়ে র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু এ দন্ড দেন। এ সময় বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।
পলাশ বসু দেশ রূপান্তরকে জানান, করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনুমোদনহীন নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছিল রেজা ফুড প্রোডাক্টস লিমিটেড নামে ওই প্রতিষ্ঠান। একই সঙ্গে কোনো ধরনের চুক্তিপত্র ও যাচাই-বাছাই ছাড়াই চট্টগ্রামের একটি কোম্পানিকে স্যানিটাইজার সরবরাহ করছিল তারা। তাদের পণ্যে আইসোপ্রোফাইল অ্যালকোহলের উপস্থিতি লেখা থাকলেও বাস্তবে তা পাওয়া যায়নি।
