দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের এয়ার কন্ডিশনারে বিদ্যুৎ খরচ ঘণ্টায় ৩ টাকা ৭৪ পয়সা। ফলে ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় এসব তথ্য জানা গেছে।
চলতি বছরের শুরুতে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা থেকে ইনভার্টার প্রযুক্তির এক টনের স্প্লিট এসির ছয়টি নমুনা সংগ্রহ করে বুয়েট। ৩ ফেব্রুয়ারি বুয়েটের অধ্যাপক ড. মো. জহুরুল হক এবং ড. অলোক কুমার মজুমদারের তত্ত্বাবধানে এয়ার কন্ডিশনারের পাওয়ার কনজাম্পশন পরীক্ষা শেষ হয়। এতে দেখা যায়, ইকো মুডে প্রতি ঘণ্টায় ওয়ালটনের এক টনের ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ হয় ০.৭১৫ কিলোওয়াট। বিদ্যুতের বর্তমান দাম অনুযায়ী এর মূল্য ৩ টাকা ৭৪ পয়সা।
ওয়ালটন এসি সেলস নেটওয়ার্ক ও ডেভেলপমেন্টের সমন্বয়ক খোন্দকার শাহরিয়ার মুরশিদ জানান, দেশজুড়ে ১৭ হাজারেরও বেশি আউটলেটে যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ২৫ শতাংশ ডিসকাউন্টে কেনা যাচ্ছে ওয়ালটনের নতুন এসি। এছাড়া ৪ হাজার ৯০০ টাকা ডাউনপেমেন্টে এসি দিচ্ছে ওয়ালটন। রয়েছে ৩৬ মাসের সহজ কিস্তিসহ বিনা সুদে ১২ মাসের ইএমআই সুবিধা।
পাশাপাশি অনলাইন শপ ‘ই-প্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ থেকে ক্রেতারা পছন্দের এসি কিনতে পারছেন। ই-প্লাজা থেকে নগদে কেনার ক্ষেত্রে এসিতে ১০ শতাংশ ছাড় মিলছে। অনলাইনে কেনা পণ্যের মূল্য ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।
