করোনা : পুঁজিবাজারে নির্দেশনা পরিপালনে ছাড়

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:৫০ এএম

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে কমিশনে যেকোনো স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমা দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এ জন্য করোনার কারণে প্রায় দুই মাসের সাধারণ ছুটিকে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিলের জন্য বিবেচনায় না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। ফলে ২৬ এপ্রিল  থেকে ৩০ মে পর্যন্ত সময়ে কমিশনে স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমা না দেওয়া হলে তার জন্য আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

গতকাল এসইসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।  নির্দেশনায় বলা হয়েছে, কমিশনে যেকোনো স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমাদানে করোনাভাইরাসের জন্য ঘোষিত সাধারণ ছুটিকে অন্তর্ভুক্ত করা হবে না। ওসব তথ্যাদি জমাদানে সাধারণ ছুটির সময় গণনাবহির্ভূত থাকবে। একই সঙ্গে কমিশন ছাড়াও স্টক এক্সচেঞ্জেও কোনো ব্যক্তিকে জমাদানে সাধারণ ছুটির সময়কে অন্তর্ভুক্ত করা হবে না। এদিকে সাধারণ ছুটির সময় কোনো সভা আয়োজন বা কোনো নির্দেশনা পরিপালনের নির্দেশনাও শিথিল করা হয়েছে। অর্থাৎ ওই সময় সভা বা নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা থাকলেও তা থেকে অব্যাহতি  দেওয়া হয়েছে। তবে মূল্য সংবেদনশীল তথ্য এর বাইরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত