আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়া ডি লা প্লাতার সঙ্গে কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ালেন দেশটির কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন ম্যারাডোনা। আগস্টেই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক গত বছর সেপ্টেম্বরে জিমনেসিয়ার দায়িত্ব নেন। তখন প্রথম বিভাগে দলটি ছিল তলানিতে। করোনাভাইরাসের কারণে এপ্রিলে মৌসুম বাতিল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তার আগ পর্যন্ত অবনমনের শঙ্কায় ছিল ম্যারাডোনার ক্লাব।
তবে মৌসুম বাতিল হওয়াটা ম্যারাডোনার জন্য আশীর্বাদ হয়ে আসে। কারণ অবনমন থেকে বেঁচে যায় জিমনেসিয়া।
