পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে ফয়জুল গাজী (৩০) নামে এক শ্রমিক ও তাসলিমা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাউখালী সøুইসঘাট এলাকায় ছোটবাইশদিয়া ইউনিয়নের সাজির হাওলা গ্রামের বজলু গাজীর ছেলে ফয়জুল একটি মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন আবদুল কুদ্দুস নামে অন্য শ্রমিক। অন্যদিকে একই দিন দুপুর ২টায় উপজেলার কাটাখালী এলাকায় তাসলিমা নামে এক গৃহবধূ মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ সময় গরুটিও মারা যায়। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে নিজ ঘরে তাতাল দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমন ওই গ্রামের আবদুস সালাম ইউনুসের ছেলে এবং উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
