সৃজনশীল অভ্যাস গড়ে তুলুন

আপডেট : ০৪ জুন ২০২০, ০৫:৫১ এএম

প্রতিদিন ঘর ও অফিসের কাজে আমাদের অনেকটা সময় ব্যয় করতে হয়। এভাবে দিনের পর দিন একটানা কাজ করলে মস্তিষ্ক বিরতির সময় পায় না। এতে কাজে আগ্রহ হারিয়ে যেতে পারে। তাই প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও সৃজনশীল কাজের অভ্যাস করা জরুরি।

সময় ঠিক করে নিন

দিনের যে কোনো একটি সময় সৃজনশীল কাজ করা যায়। ১০-১৫ মিনিট সময় দিলেই যথেষ্ট। চা বা কফির রেসিপিতে বদল আনতে পারেন, রং নিয়ে আঁকিবুঁকি করতে পারেন, গল্প লিখতে পারেন, ফেলনা জিনিস দিয়ে কিছু একটা বানিয়ে নিতে পারেন। খুব ছোট কাজ দিয়েই শুরু করুন, কিন্তু নিয়মিত করুন।

ফলের জন্য নয়

কিছু একটা বানাচ্ছেন মানে সেখান থেকে ফল আসতেই হবে, এটি জরুরি নয়। সৃজনশীলতা সব সময় আনন্দ দেয়, মস্তিষ্ক শান্ত রাখে। যে কোনো কাজ মন দিয়ে করার অর্থই হচ্ছে আপনি আগ্রহ নিয়ে সেটি করছেন। আর প্রতিদিনের জীবনের জন্য এই অভ্যাস খুব জরুরি।

প্রস্তুতি নিন

আপনি যা করতে ভালোবাসেন তার জন্য একটি জায়গা নির্দিষ্ট করে রাখতে পারেন। পেন্সিল, মার্কার, রং, কাগজ, কাঁচিসহ যা কিছু দরকার সব গুছিয়ে একত্রে রাখুন। এতে সময় নষ্ট হবে না।

গুছিয়ে রাখুন

বিভিন্ন ধরনের কার্ড, র‌্যাপিং পেপার, ম্যাগাজিন, পত্রিকা, বই, পুরনো ছবি যে কোনো কিছু থেকেই আপনার কাজে আগ্রহ আসতে পারে। চেষ্টা করুন কাজের জায়গার আশপাশে এগুলো রাখতে। নতুন যখন কোনো কাজ শুরু করলে বিভিন্ন আইডিয়া এগুলো থেকেই পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত