লিবিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গোপালগঞ্জে গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২০, ০৩:৪৪ এএম

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য সেন্টু সিকাদার ও নারগিস বেগমকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

গত বুধবার রাতে তাদের আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার রতন সিকদারের ছেলে সেন্টু সিকদারের বাড়ি উপজেলার লোহাইড় গ্রামে ও রব মোড়লের স্ত্রী নারগিস বেগমের বাড়ি যাত্রাবাড়ী গ্রামে। তাদেরকে আজ আদালতে হাজির করা হবে বলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুর রহমান জানিয়েছেন।

উল্লেখ্য, এই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখসহ দেশের ২৬ জন লোক লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে এর আগে মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত