সিপিবি নেতা রুবেল করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ জুন ২০২০, ০৪:০২ এএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ সাজেদুল হক রুবেল করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। রুবেল দেশ রূপান্তরকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমিসহ সংগঠনের অন্য কর্মীরা ঢাকা নগরের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণসহ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলাম। এ সময় নানান শ্রেণির মানুষের কাছে যেতে হয়েছে। তবে এ সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি। গত ২৭ মে জ্বর আসলেও পরে সুস্থ হয়ে যাই। ১ জুন হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। এ সময় পরিবারের আরও ৩ জন জ্বরে আক্রান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত