ট্রাম্প-বাইডেনের প্রচার অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চীন-ইরানের: গুগল

আপডেট : ০৫ জুন ২০২০, ০১:০৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের নির্বাচনী প্রচারকর্মীদের বিভিন্ন অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট চীন-ইরান থেকে হ্যাক করার চেষ্টা চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে গুগল।

গুগলের থ্রেট অ্যানালাইসিস ডিরেক্টর শেন হান্টলি বৃহস্পতিবার টুইটে লিখেছেন, ‘সম্প্রতি চীনের এপিটি গ্রুপ বাইডেনের প্রচারকর্মী এবং ইরানের এপিটি ট্রাম্পের কর্মীদের ফিশিংয়ের মাধ্যমে টার্গেট করে।’

‘কিন্তু কোনো ছাড়ের লক্ষণ দেখা যায়নি। আমরা ব্যবহারকারীদের যেমন সতর্ক করেছি, তেমনি সরকারকেও জানিয়েছি।’

এপিটি বলতে ‘শক্তিশালী অবিচ্ছিন্ন হুমকি’কে বোঝায়। এই ধরনের হ্যাকিংয়ে কম্পিউটার নেটওয়ার্কের দখল নেয়ার চেষ্টায় থাকে সাইবার অপরাধীরা।

গুগল বলছে, দুই দেশ থেকে হ্যাকিংয়ের এই চেষ্টা সফল হয়নি। তার আগেই প্রতিহত করা হয়েছে।

নভেম্বরের তিন তারিখ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে দেশটিতে সাইবার অ্যাটাকের ঝুঁকি রয়েছে। সেখানে নির্বাচন আসলেই এমনটি হয়।

গুগল সবাইকে সতর্ক করে বলছে, ‘আমরা কর্মীদের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে উৎসাহ দিতে চাই। আপনি যদি এই নির্বাচনের প্রচারের কাজে নিয়োজিত থাকেন, তাহলে ব্যক্তিগত অ্যাকাউন্ট হুমকিতে আছে।’

‘যতটা পারুন নিরাপত্তা ব্যবস্থা উন্নত করুন। টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। পাশাপাশি আরও ব্যবস্থা নিন।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারা কাজ করছেন না, তারাও টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে পারেন। প্রাইভেসি রক্ষায় এটি দারুণ উপকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত