প্রথমবারের মতো বাবা হতে যাওয়া হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, পরিবারকে না জানিয়ে নাতাশার সঙ্গে তিনি বাগদান সেরেছিলেন।
ক্রিকবাজের টক-শোতে হার্শা ভোগলেকে হার্দিক বলেন, ‘মা-বাবা জানত না, এমনকী ক্রুনাল দুদিন আগে জানতে পেরেছিল, যখন আমি ওকে বলেছিলাম আমি বাগদানের কথা ভাবছি।’
হার্দিক বলেন, ‘আমি এমন একজনকে পেয়েছিলাম, যাকে সত্যি ভালবাসতাম এবং আমার মনে হয় আমি শিখছি এবং মানুষ হিসেবে উন্নতি করছি। আমি চেষ্টা করেছি নিজেকে ছাপিয়ে যাওয়ার। নিজেকে দূরে সরিয়ে রেখে অন্য একজনকে গুরুত্ব দিয়েছি।'
হার্দিক জানিয়েছেন, নাতাশার সঙ্গে যখন তার দেখা হয় তখন তিনি জানতেনই না কে হার্দিক!
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাতাশার সঙ্গে বাগদানের ঘোষণা দেন হার্দিক। তখনই নাকি বিষয়টি তার পরিবার প্রথম জানতে পারে।
নতুন জীবনের পথচলায় হার্দিক দারুণ উচ্ছ্বসিত। রবিবারও নাতাশার সঙ্গে ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘দুজনে এক সঙ্গে দারুণভাবে পথ চলেছি। এখন আরও ভালোর অপেক্ষা। খুব দ্রুত দুজনে নতুন জীবনকে স্বাগত জানাতে যাচ্ছি। ‘
