করোনাকালে অনলাইন ভর্তিমেলায় ৪০% ছাড় দিচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে এই মেলা। মেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য থাকছে র্যাফেল ড্র। এই ড্র বিজয়ীর জন্য উপহার হিসেবে ল্যাপটপও থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনলাইনে ভর্তি হতে এই লিংকে যেতে হবে www.admission. aub.edu.bd.অনলাইন এই ফেয়ারের যাবতীয় আপডেট পাওয়া যাবে ভ॥ধঁন.বফঁ.নফ এই ফেইসবুক পেজে। বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৬৭৮৬৬৪৪১৩। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জন্য ভর্তিতে ৪০% ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়াও দরিদ্র মেধাবীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফুল ফ্রি স্কলারশিপ ও ওয়েভার সুবিধা। মুক্তিযোদ্ধাদের সন্তানরা এশিয়ান ইউনিভার্সিটিতে বিনা খরচে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। এছাড়া ভাইবোন ও স্বামী-স্ত্রী পাচ্ছে বিশেষ ছাড়। মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিবছর প্রায় দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি
