ফেইসবুকের অস্বস্তিকর ছবি ডিলিট করতে

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:৪২ এএম

ফেইসবুকে কিছু ছবি বা পোস্ট জমে একসময় অস্বস্তি তৈরি করতে পারে। অনেক কিছুর মধ্যে সেগুলো খুঁজে বের করাও বেশ দুরূহ হয়ে যায়। সম্প্রতি ফেইসবুক ‘ম্যানেজ অ্যাক্টিভিটি’ নামে একটি ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে এই ধরনের ছবি একই সঙ্গে ফোনের স্ক্রিনে নিয়ে আসা যাবে। এই ফিচারটি খুব সহজে ডিলিট করেতে সাহায্য করবে ও গোপন পোস্ট তালিকাবদ্ধ করে দেবে।

সময়ের সঙ্গে মানুষের বেড়ে ওঠার প্রতিটি পদক্ষেপ নিজেদের প্ল্যাটফর্মে নথিভুক্ত থাকে বলে জানায় ফেইসবুক। ফলে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এক ক্লিকে ফিরে যেতে পারে পুরনো দিনে। ম্যানেজ অ্যাক্টিভিটি ফিচারটির সাহায্যে পুরনো পোস্ট বা কোনো অস্বস্তিকর পোস্ট একটা একটা করে অথবা একসঙ্গে ডিলিট করা সম্ভব। এই ফিচারটির মারফত ডিলিট করা পোস্ট প্ল্যাটফর্মে থাকবে ৩০ দিন। ৩০ দিনের মধ্যে ছবি রি-স্টোর না করলে, ডিলিট হয়ে যাবে। এখানে আপনি তারিখ অনুযায়ী ছবি সাজিয়ে রাখতে পারবেন।

কীভাবে করবেন

          প্রোফাইল গিয়ে স্ক্রল ডাউন করে পোস্ট ক্রিয়েট ক্লিক করতে হবে। সেখানেই ম্যানেজ পোস্টে নতুন অপশনে ক্লিক করতে হবে।

          ওপরের ডানদিকের কোণে ক্লিক করুন।

          সেখানে পোস্ট তারিখ অনুযায়ী সাজাতে পারবেন। এখানে ট্যাগ করা পোস্টও তালিকাভুক্ত করতে পারবেন।

          আপনার পোস্ট করা ফটো ডিলিট করতে পারবেন। তবে যেসব ছবিতে আপনাকে ট্যাগ করা হয়েছে, সেগুলো ডিলিট করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত