টেকনাফে ৮ হাজার ইয়াবা উদ্ধার, তিন রোহিঙ্গা আটক

আপডেট : ০৭ জুন ২০২০, ১২:৪৪ পিএম

টেকনাফের উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ তিনরোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে চল্লিশ লাখ টাকা।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা মো. হাসানের ছেলে মো. এমদাদ (২০), উখিয়ার কুতুপালং সাত নম্বর ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে আবদুল হক (৩১) উখিয়া কুতুপালং পাঁচ নম্বর ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা  মৃত ফয়সাল আহমদের ছেলে আয়াত উল্লাহ  (২০)। আটককৃতদের রবিবার সকালে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

গত শনিবার ৬ জুন রাতে তাদের আটক করা হয়। র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উখিয়ার ময়নার ঘোনা মরা গাছ তলায় র‌্যাব অভিযান চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার বলেন মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত